ফ্রান্সের টুল্যো শহরের মেয়রের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ২৩:৫২আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৭:৫২

ফ্রান্সের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর টুল্যোতে অবস্থানরত বাংলাদেশিদের পৌর সুবিধা এবং মঙ্গলের জন্য কাজ করবে ওই শহরের পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ মার্চ) ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সঙ্গে বৈঠকে একথা বলেন টুল্যো শহরের মেয়র জাঁ-লু মডেঙ্ক। ওই অঞ্চলের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারিসের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে টুল্যো শহরে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবদানকে স্বীকার করে পৌর কর্তৃপক্ষ।

ফ্রান্সে প্যারিস শহরের বাইরে এটাই রাষ্ট্রদূতের প্রথম সফর। তিনি মেয়রকে তার শহরে একটি বিনিয়োগ সেমিনার এবং একই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য প্রদর্শনী করার প্রস্তাব দেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির উদযাপন নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত।

এছাড়া একটি বাংলা স্কুল ও সংস্কৃতিক কেন্দ্র এবং একটি মসজিদ তৈরির জন্য মেয়রের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। এর জবাবে মেয়র তার অফিসের পূর্ণ সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন রাষ্ট্রদূতকে।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধির উপর দিয়ে রাষ্ট্রদূত সম্ভাব্য ব্যবসায়িক খাত নিয়ে আলোচনা করেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের