শনাক্ত ৪৩৬ জন, মৃত্যু ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৭:০৩আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:৪৫

গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু কমেছে। কমেছে শনাক্তের হারও। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৬ মার্চ সকাল ৮টা থেকে ৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন এবং মারা গেছেন চার জন। গতকাল অধিদফতর ৫২৯ জন নতুন শনাক্ত ও আট জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দুই দশমিক ১৮ শতাংশ। গতকাল ছিল দুই দশমিক ৬৩ শতাংশ।

অধিদফতরের তথ্যমতে, নতুন শনাক্ত হওয়া ৪৩৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হলেন ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন এবং মারা যাওয়া চার জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মারা গেলেন ২৯ হাজার ৮৯ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৬ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৬টি আর পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৯৫০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ২৬ হাজার ৬৭৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ২০ হাজার ২৭৪টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী একজন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৬৯ জন এবং নারী ১০ হাজার ৫২০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ২১ থেকে ৩০ বছর ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন একজন করে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া চার জনের মধ্যে ঢাকা বিভাগের তিন জন আর সিলেট বিভাগের আছেন একজন।

চার জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন