পর্যটনে বেসরকারি খাতের জন্য জায়গা করে দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২২, ১৪:১৬আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪:১৬

দেশে পর্যটনের বিকাশ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে কাজ করার জায়গা দিতে হবে। বুধবার (৯ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ট্যুরিজম মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘সরকার পর্যটন বিকাশে সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। এসব খাতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। তবে তাদের কাজ করতে যাতে সমস্যা না হয় সেটাও দেখতে হবে। আমাদের পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা এবং স্পটগুলো পরিচ্ছন্ন রাখতে পারলে অনেকেই দেশে ঘুরতে আসবে বলে মনে করি।’

অনুষ্ঠানে উপস্থিত থাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রেজেন্টেশনে দেশের পর্যটন স্পটগুলোর সম্ভাবনা দেখে ভালো লাগলো। আমাদের উচিত তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করা। আমি প্রায়ই শুনি বিমানের ভাড়া অন্য এয়ারলাইন্সগুলো থেকে বেশি। অনুগ্রহ করে বিষয়টি দেখবেন।’

প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘পর্যটনের উন্নয়নে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ চলছে। আমরা কক্সবাজারের রানওয়ে বড় করছি। সব বিমানবন্দর উন্নয়নেও কাজ চলছে। আমাদের বিমানবন্দর সুইজারল্যান্ডের বিমানবন্দরের মতো হবে, লন্ডনের হিথ্রোর একজন যাত্রী বাংলাদেশে এসে দেখবে হিথ্রোর চেয়েও এ দেশের বিমানবন্দর সুন্দর।’

/সিএ/আরকে/এফএ/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক