বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী রোমানিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৯:৫৬আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৩৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ মার্চ)  প্রবাসী কল্যাণমন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বুখারেস্টের মেয়র বলেন, রোমানিয়ার শ্রমবাজারের বিভিন্ন খাতে বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে এবং রোমানিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী।

এর পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কর্মীদের অবদান রয়েছে।

এছাড়াও তারা পারস্পরিক সহযোগিতা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/এফএ/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম