বঙ্গবন্ধুর আবির্ভাব ঘটেছিল বলেই স্বাধীনতা পেয়েছি: পুলিশ মহাপরিদর্শক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ০১:২৭আপডেট : ২৬ মার্চ ২০২২, ০১:৩১

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, এই বাঙালি জাতিকে হাজার বছর অপেক্ষা করতে হয়েছে একজন বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধুর আবির্ভাব ঘটেছে। তারপর তিনি দেশকে স্বাধীন করেছেন। প্রকৃত বাঙালির হৃদয়ে স্বাধীনতার আলোকশিখা জ্বেলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ ২৫ মার্চ কালরাত ও জাতীয় গণহত্যা দিবস স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের ভূমিকা ও রাজারবাগের যেখান থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেসব আমরা জাতিকে জানাতে চাই। পরবর্তী প্রজন্মের জন্য যে আদর্শের ওপর ভিত্তি করে বঙ্গবন্ধু এবং আমাদের পূর্বসূরিরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে মুক্ত করে দিয়েছেন সেই লক্ষ্যে দায়িত্ব পালন করবো। পরবর্তী প্রজন্মের জন্য আত্মমর্যাদাশীল একটি জাতি রেখে যাবো। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতে বাংলাদেশ পথ হারাবে না। 

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, একের পর এক আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার জন্য বাঙালিকে প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু। আমরা রাজাকার দেখেছি, স্বাধীনতাবিরোধী দেখেছি। এখনও এ সমস্ত লোকের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়। ৫০ বছর পরও আমরা তাদের দেখতে পাই। যে ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, যে পতাকা পেয়েছি, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজ সেই ৩০ লক্ষ শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজারবাগের পবিত্র ময়দানে দাঁড়িয়ে ২৫ মার্চের ভয়াবহ কালরাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে দামাল সদস্যরা মৃত্যু নিশ্চিত জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ২৫ মার্চ কালরাতে রাজারবাগে স্বাধীনতার প্রথম লগ্নে নিহত পুলিশ সদস্যদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি। জাতির পিতা নিহত হওয়ার পর পুলিশের যে সদস্যরা মুক্তিযোদ্ধা ছিলেন তারা অজানা আতঙ্কে ভুগতেন। মুক্তিযোদ্ধা পরিচয় জানলে যদি চাকরি চলে যায় এই আতঙ্কে থাকতেন তারা। কারণ বাংলাদেশকে তখন পাকিস্তানিকরণ চলছিল।  

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশের এসব কথাগুলো আলোচনা করতে পেরেছি। তারপর থেকে আমরা অহংকার করতে পেরেছি পুলিশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রয়েছে। রাজাকার আলশামসের দোসর বিএনপি-জামাত জোটের যে উল্লম্ফন তা যদি রুখে দেওয়া না যেত তাহলে বাংলাদেশের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। জাতির পিতার পিতার নাম উচ্চারণ করতে আমরা শঙ্কিত হতাম- না জানি প্রাণটা যায়। 

মুজিবনগরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা পুলিশ সদস্য তৎকালীন ঝিনাইদহে এসডিপিও মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ১৯৭২ সালের রাজারবাগে যারা বাংলা মায়ের মুক্তির জন্য আত্মাহুতি দিয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। বেতার বার্তায় যখন আমরা জানতে পারি রাজারবাগ আক্রান্ত হয়েছে, সবাইকে যে যার মতো নিজেকে বাঁচাতে হবে- পুলিশের ওই মেসেজ যদি সঠিকভাবে না পৌঁছাতো তাহলে দেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। 

 

/আরটি/এফএ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক