পেনশন আইনে মতামত দেওয়ার সময় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৯:৪২আপডেট : ০৬ জুন ২০২২, ১৬:১৬

জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন-২০২২ এর খসড়ার ওপর বিভিন্ন মহলের মতামত দেওয়ার সময় সাত দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী যে কেউ আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আইনটির ওপর নিজস্ব মতামত দিতে পারবেন। সোমবার (১১ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জাতীয় পেনশন আইন-২০২২ এর প্রাথমিক পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবার জন্য পেনশন নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় পেনশন আইনের খসড়া  তৈরি করে। আইনটি ওয়েবসাইটে প্রকাশের পর তার ওপর মতামত দেওয়ার সুযোগ ছিল ১২ এপ্রিল পর্যন্ত।

আইনের খসড়ায় বলা হয়, প্রণীত আইনটি ‘সার্বজনীন পেনশন কর্তৃপক্ষ আইন-২০২২’ নামে অভিহিত হবে। আইনে পেনশন পদ্ধতি চালু করতে গভর্নিং বোর্ড ও কর্তৃপক্ষ গঠন, ঢাকায় প্রধান কার্যালয়সহ প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনও স্থানে শাখা স্থাপন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করা যাবে।

আইনে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তা পরিচালনায় সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কর্তৃপক্ষের একজন নির্বাহী চেয়ারম্যান ও চার জন সদস্য নিয়োগের কথা বলা হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বজনীন পেনশনে এক বছরে মুনাফা ১৬ কোটি টাকা
জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় করমুক্ত ঘোষণা
বাজেট: অর্থবছর ২০২৫-২৬নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি