পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা ১৫ থেকে কমিয়ে ১০ বছর করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২

শতভাগ সমর্পিত পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা ১৫ বছর থেকে ৫ বছর কমিয়ে ১০ বছর করাসহ তিন দফা দাবি জানিয়েছে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সভাপতি নজরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ‘১৫ বছরে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেতে হলে একজন পেনশনারকে কমপক্ষে ৭৩ অথবা ৭৫ বছর বেঁচে থাকতে হবে। আমাদের বর্তমান গড় আয়ু ৬৯.৬ বছর। একজন পেনশনার ৭৫ বছর বেঁচে থেকে পেনশন পুনঃস্থাপনের সুবিধা পেলেও তিনি কতদিন তা ভোগ করতে পারবেন সেটিও বিবেচনায় আনা প্রয়োজন।’

তিনি বলেন, ‘অবসরপ্রাপ্তদের পেনশন পুনঃস্থাপন হওয়ার একদিন আগেও যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার পেনশনপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে, যৌক্তিক কারণেই পেনশন পুনঃস্থাপনের সময়সীমা পরিবর্তন করা হলে উপকারভোগীর সংখ্যা অনেকটা বাড়বে এবং তারা জীবনের শেষ কিছুদিন আর্থিক নিরাপত্তার সুযোগ পাবেন।’

শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সভাপতি আরও বলেন, ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের হিসাব অনুযায়ী শতভাগ পেনশন সমর্পণ না করে কেউ মাসিক পেনশন ভোগ করলে সমর্পিত পেনশনের আসল টাকা ৬ বছর ৭ মাস এবং সুদসহ আসল ৮ বছর ১১ মাসে সমন্বিত হয়ে যায়। সঞ্চয়পত্র ও এফডিআরের মুনাফার হার ক্রমাগত হ্রাস, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে আমরা পেনশনাররা আর্থিকভাবে সংকটাপন্ন। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। পেনশনভোগীদের শতকরা ৮০ ভাগই তারা।’

চিকিৎসা ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘পেনশনাররা সবাই প্রবীণ। রোগব্যাধি তাদের নিত্য সহচর। জরা ও বার্ধক্য তাদের দ্রুত গ্রাস করে। বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হন তারা। তাই চিকিৎসাভাতা বৃদ্ধি করা খুবই জরুরি।’

এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো গুলো হলো- শতভাগ সমর্পিত পেনশন পুনঃস্থাপনের বয়সসীমা ১৫ বছর থেকে ৫ বছর কমিয়ে ১০ বছর করতে হবে, নতুন ও পুরাতন স্কেলের পেনশনারদের পেনশন বৈষম্য দূরীকরণে ‘এক পদ এক পেনশন’ চালু করতে হবে, কর্মরত গণকর্মচারীদের চিকিৎসা ভাতাসহ পেনশনারদের চিকিৎসাভাতা বৃদ্ধি করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারি অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম খান, সহ-সভাপতি কৃষিবিদ ড. শহিদুল ইসলাম, শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সাধারণ সম্পাদক মো. ইনতাজ আলী প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
ডিএনসিসির ৪৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা 
জুলাই আন্দোলনের ৫৯ মামলার তদন্তে ডিবি
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত