ঈদযাত্রার দ্বিতীয় দিন, শুরুতেই কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ১১:১৩আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:১০

ঈদযাত্রায় নাড়ীর টানে বাড়ি ফেরার দ্বিতীয় দিনে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন ঘুরে বেশকিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়। নীলসাগর এক্সপ্রেস ছেড়ে গেছে নির্ধারিত শিডিউলের আড়াই ঘণ্টা পর। এছাড়া, সুন্দরবন এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টারও পর। গত ২৪ এপ্রিল যারা বিভিন্ন গন্তব্যে ট্রেনের অগ্রিম টিকিট কিনেছিলেন তারাই আজ ২৮ এপ্রিল কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস সকালে সময় মতো ছেড়ে গেছে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সময়মতো যায়নি। সাড়ে ৯টার পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে প্রবেশ করে। নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের সকাল ছয়টা ৪০ মিনিটে নির্ধারিত শিডিউল থাকলেও তা কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছায় আটটার পর। পরে ট্রেনটি ৯টার দিকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ রয়েছে। ট্রেন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের এক থেকে দেড় ঘণ্টা আগেই যাত্রীরা এসে প্লাটফর্মে অপেক্ষা করছেন। তবে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন প্লাটফর্মে আসতেই অনেক সময় পেরিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশন। ছবি: সাজ্জাদ হোসেন

খুলনাগামী যাত্রী সায়েম বলেন, দীর্ঘ অপেক্ষা ও গরম সহ্য করে টিকিট কাটতে হয়েছে এবং সেই টিকিট নিয়ে এখন পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছি কিন্তু ভোগান্তি যেন শেষই হচ্ছে না। কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি যাব, কোন ধরনের সমস্যা যেন না হয় সেজন্য রেলের টিকিট নিয়েছি। এখন ট্রেন কখন ছাড়বে সে অপেক্ষায় রয়েছি।

নীলফামারীগামী যাত্রী কবিতা বলেন, আমাদের ট্রেনের নির্ধারিত সময় ছিল ৬টা ৪০ মিনিট। পরিবারের সদস্যদের নিয়ে সাড়ে পাঁচটার মধ্যেই আমরা কমলাপুর রেলস্টেশনে আসি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা পাইনি। সাড়ে আটটা পেরিয়ে এইমাত্র ট্রেনে উঠলাম। আশা করি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে।

আজ কিছুটা কম যাত্রী। কাল থেকে ছুটি শুরু। তখন যাত্রীর চাপ বাড়বে। এভাবে যদি প্রতিটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, নির্ধারিত সময়ের ২ থেকে ৩ ঘণ্টা সময় পর ট্রেন ছাড়া হয় তাহলে যাত্রীরা আরও বেশি সমস্যার সম্মুখীন হবে বলে মনে করছেন ট্রেন যাত্রীরা।

প্রতিদিন ২৭ হাজার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ট্রেনের বিভিন্ন গন্তব্যে ২৭ হাজার নির্ধারিত টিকিটের যাত্রী যেতে পারছেন তাদের নির্ধারিত গন্তব্যে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন ৫০ হাজারের বেশি যাত্রী ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে ট্রেনে করে যাবার সম্ভাবনা রয়েছে। এদিকে অতিরিক্ত যাত্রী হয়ে কিংবা রেলের ছাদে ভ্রমণ না করার জন্য নির্দেশনা জারি রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

/আরটি/এমএস/
সম্পর্কিত
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন