প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মে ২০২২, ০২:৩৪আপডেট : ১৭ মে ২০২২, ০২:৩৪

ভারতের সফররত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যম রায় চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৬ মে) অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, তারা কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন এবং রাজনৈতিক ক্যারিয়ারে তার সংগ্রামের ওপর গৌতম ঘোষ নির্মিত ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র নিয়ে আলোচনা করেছেন। .

এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও দৌহিত্র  রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।

গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরীর সামনে ডকুমেন্টারিটির রূপরেখা তুলে ধরেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা কলকাতায় ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও কষ্টের দিনগুলো বর্ণনা করেন।

এছাড়া ১৫ আগস্টের হত্যাকাণ্ড থেকে রক্ষা পাওয়া জাতির পিতার দুই কন্যা আলোচনায় সর্বশ্রেষ্ঠ নেতার রাজনৈতিক জীবন ও দর্শন তুলে ধরেন।

বৈঠকে গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরী বলেন, তারা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন এবং জাদুঘরের প্রতিটি কোনায় ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নৃশংস নিদর্শন দেখেছেন।

সেখানে বিভিন্ন নিদর্শন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু এখনও জীবন্ত মর্মে তাদের অনুভূতি হয়েছে বলেও  প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা।

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ দুটিকে মহান ইতিহাস বলেও তারা উল্লেখ করেন।

গৌতম ঘোষ এবং সত্যম চৌধুরী আরও বলেন, বাঙালির মহান নেতার জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি তৈরি করে তারা গর্বিত।

পরে প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং তার কলকাতা জীবনের সংগ্রাম সম্পর্কে সাক্ষাৎকার দেন।

ভারতীয় জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শিরোনামে ৩০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন যাতে তিনি কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন ও কাজ তুলে ধরছেন।

৪ এপ্রিল গৌতম ঘোষ কলকাতার মওলানা আজাদ কলেজের একটি শ্রেণীকক্ষে শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির কাজ শুরু করেন, বঙ্গবন্ধু যখন ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে সেখানে অধ্যয়ন করতেন তখন এর নাম ছিল ইসলামিয়া কলেজ।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক