বাংলাদেশি উদ্ভাবন চালু হলো ইয়েমেনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ০১:২১আপডেট : ২৪ মে ২০২২, ০১:২১

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন তার শহর ও গ্রামীণ অঞ্চলের ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইন মার্কেটপ্লেসে পণ্য কেনা-বেচার সুযোগ করে দিতে বাংলাদেশের এটুআই উদ্ভাবিত ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ-এর রেপ্লিকা চালু করেছে।

অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার বাংলাদেশের উদ্ভাবিত ই-কমার্স মডেল একশপ-এর প্রতিরূপ হিসেবে ইয়েমেনের প্রথম বিজনেস-টু-বিজনেস (বি২বি), এবং বিজনেস-টু-কাস্টমার (বি২সি) প্ল্যাটফর্ম ‘ইয়েমেনি দোক্কান’ উদ্বোধন করেছে ইউএনডিপি ইয়েমেন।

এটুআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— একশপ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন ও ইউএনডিপি বাংলাদেশ-এর সহায়তায় পরিচালিত এটুআই-এর অ্যাসিস্টেড ই-কমার্স প্ল্যাটফর্ম। দক্ষিণ সুদান এবং তুরস্কে সফলভাবে বাস্তবায়নের পর তৃতীয় দেশ হিসেবে এবার মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে একশপ-এর রেপ্লিকা চালু করা হয়েছে।

ইউএনডিপি ইয়েমেন, ইউএনডিপি বাংলাদেশ, এটুআই এবং ভিব্রাফোন (ইয়েমেনের একটি বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি) যৌথভাবে ই-কমার্স অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসেবে ‘ইয়েমেনি দোক্কান’ বাংলাদেশ ও ইয়েমেনের মধ্যকার জ্ঞান এবং দক্ষতা স্থানান্তরের পথ তৈরি করে দিয়েছে।

নতুন চালু হওয়া ‘ইয়েমেনি দোক্কান’ প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো ই-কমার্স প্ল্যাটফর্ম সম্পর্কে দেশটির মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং ই-কমার্স পদ্ধতি এবং এর সর্বোত্তম অনুশীলনগুলোর সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং বেসরকারি খাতের ব্যবসায়ীদের যুক্ত করা।

দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ধুকতে থাকা ইয়েমেনের জাতীয় অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তি দিতে দেশটির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীভূত এই প্ল্যাটফর্মটি দেশে এবং বিদেশে বিস্তৃত বাজার উদ্যোক্তাদের অভিগম্যতা নিশ্চিত করার পাশাপাশি একটি লজিস্টিকাল এবং পেমেন্ট সংযোগ হিসেবে ‘ইয়েমেনি দোক্কান’ কাজ করবে। যা ই-কমার্স সেক্টরে স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহ যোগাবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউএনডিপি ইয়েমেনের আবাসিক প্রতিনিধি অকে লুৎস্মা ও প্রজেক্ট ম্যানেজার অরবিন্দ কুমার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এটুআই-এর প্রোগ্রাম ম্যানেজার মো. মাজেদুল ইসলাম এবং ভিব্রাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম আল-সামি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সৌদি আরবে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট হাদির মৃত্যু
মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের
হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী