‘মানুষের হাসি দেখলে বিএনপির মুখে কালো মেঘের ছায়া পড়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৩:০০আপডেট : ২৪ মে ২০২২, ১৩:০০

মানুষের মুখে হাসি দেখলে বিএনপি নেতাদের মুখে শ্রাবণের আকাশের কালো মেঘের ছায়া পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ মে) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন উন্নয়ন-অর্জনে মানুষ যখন আনন্দিত তখন বিএনপি’র বুকে ব্যথা সৃষ্টি হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‌‘মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তখন বিষ জ্বালায় দিশেহারা হয়ে পড়ে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় ছিল ততবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। অন্যদিকে, বিএনপি যতবারই ক্ষমতায় ছিল ততবারই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে।’

শেখ হাসিনা সরকার নাকি আর ক্ষমতায় থাকতে পারবে না—বিএনপি মহাসচিবের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবকে গণক আখ্যায়িত করে বলেন, ‘ক্ষমতার মালিক আল্লাহ আর এ দেশের জনগণ।’

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‌‘আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।’

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,  ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মাতব্বর।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি