যে অবকাঠামোগুলো এনে দেবে কাঙ্ক্ষিত জিডিপি

শফিকুল ইসলাম
০৭ জুন ২০২২, ১০:০০আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:৩৩

নতুন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সাহায্য করবে দেশের চারটি বড় অবকাঠামো। নতুন অর্থবছরে জিডিপির প্রত্যাশা ৭ দশমিক ৫ শতাংশ— প্রায় ৪৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। নীতিনির্ধারকরা বলছেন এটি অর্জন করা সম্ভব। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেলো এ তথ্য।

সংশ্লিষ্টরা মনে করেন, ২০২২-২৩ অর্থবছরে বড় তিনটি মেগা প্রকল্প চালু হবে। এর মধ্যে চলতি অর্থবছরের জুনেই খুলে দেওয়া হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এতে ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার খুলবে। যার ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।

সংশ্লিষ্টদের পর্যবেক্ষণ অনুযায়ী এই সেতু চালুর পর জিডিপিতে প্রবৃদ্ধি যুক্ত হবে প্রায় ১ দশমিক ৫০ শতাংশ।

২০২২ সালের শেষে ও ২০২২-২৩ অর্থবছরের মাঝামাঝি অর্থাৎ ডিসেম্বরে ঢাকার উত্তর থেকে দক্ষিণে ছুটবে মেট্রোরেল। বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে চালু হবে সুড়ঙ্গপথ।

একসঙ্গে এ তিন প্রকল্প চালু হলে জিডিপিতে দেড় থেকে ২ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে বাংলাদেশও পিছিয়ে নেই। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন সংকটের মধ্যেও আগামী অর্থবছরের জিডিপি ৪৪ লাখ ৫০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এটি চলতি অর্থবছরের চেয়ে ১৪ লাখ কোটি টাকারও বেশি।

স্থিরমূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

যদিও আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থাগুলোর আগাম তথ্য অনুযায়ী রাশিয়া-ইউক্রেনের চলমান সংকটে বিশ্বের জিডিপি প্রবৃদ্ধি অন্তত এক শতাংশ কমবে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশও সংকটের বাইরে নয়। বৈশ্বিক এই সংকট বিশ্বসহ বাংলাদেশের অর্থনীতিকেও কিছুটা ঝুঁকিতে ফেলেছে। তারপরও সেই ঝুঁকি কাটিয়ে ওঠার পরিকল্পনা করছে সরকার। এবারের বাজেটে তারই প্রতিফলন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ায় কোনও বিপর্যয় না হলে আগামী ২০২২-২৩ অর্থবছরে কৃষিপণ্য উৎপাদন ভাল হবে। এতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। মানুষের ক্রয় ক্ষমতাও বাড়বে। করোনার প্রভাবেও কৃষিখাতে ঋণাত্মক প্রভাব পড়েনি। ফলে আগামী বছরে কৃষি খাতের অবদান যোগ হবে জিডিপিতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী চলতি ২০২১-২২ অর্থবছর বাজারমূল্যে জিডিপি অর্জন হবে ৩০ লাখ ৩৯ হাজার ২৭৩ কোটি টাকা। এর চেয়ে ১৪ লাখ ১০ হাজার ৭২৭ কোটি টাকা বেশি ধরে আগামী অর্থবছরের জন্য জিডিপি নির্ধারণ করা হয়েছে।

এর আগের অর্থবছরে যা ছিল ২৮ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি টাকা।

কর্ণফুলী টানেল চালু হলে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব ৪০ কিলোমিটার কমবে। ২০২৩ সালে অবকাঠামো সামর্থ্যে ভিন্ন এক বাংলাদেশের যাত্রা শুরু হবে। যার সুস্পষ্ট প্রভাব পড়বে জিডিপি প্রবৃদ্ধিতে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও পরিবহন খাতের উন্নয়নও প্রবৃদ্ধি অর্জনকে সমৃদ্ধ করবে। এসব খাতের উন্নয়নের প্রভাব শিল্পসহ অন্যান্য খাতের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বভাবতই প্রবৃদ্ধি অর্জনে কৃষিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত ও ভর্তুকি অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। বিভিন্ন খাতে চলমান সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন হলে প্রবৃদ্ধি অর্জন জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় মনে করছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্যপণ্য, জ্বালানি ও সারের মূল্য বেশি বেড়েছে। সরকার সারে ভর্তুকি দিচ্ছে বলে কৃষক তা কম দামে পাচ্ছেন। আগামী অর্থবছরও কৃষিতে ১২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন বাজেটে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নও অব্যাহত রাখা হবে। এটি যোগ হবে খাত ভিত্তিকভাবে জিডিপিতে।

এ প্রসঙ্গে সাবেক তত্ত্ববধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম জানিয়েছেন, প্রবৃদ্ধি না হলে অর্থনীতিতে স্থবিরতা নামবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে কর্মসংস্থান নিশ্চিত করে দারিদ্র্য কমাতে হবে।

/এফএ/
সম্পর্কিত
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
সর্বশেষ খবর
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন