রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৯:২১আপডেট : ১৪ জুন ২০২২, ১৯:২৩

রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের অগ্রাধিকারে থাকলেও মিয়ানমারের অনিচ্ছায় তা এখনও শুরু হয়নি। তবে সরকার এ বছর সীমিত আকারে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায়। বিষয়টি নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভায় মঙ্গলবার (১৪ জুন) আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বছর প্রত্যাবাসন শুরু করতে চাই। এ বিষয়ে আলোচনা হয়েছে।’

দুই দেশের মধ্যে অনেকদিন পর দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং আগামী দিনে এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা নেপিডোতে ২০১৯ সালের মে’তে অনুষ্ঠিত হয়। মিয়ানমারের অনাগ্রহের কারণে গত তিন বছরে এই বৈঠক হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য দুই পক্ষ আলোচনা করেছে।

বৈঠকে দ্রুত প্রত্যাবাসন শুরু, রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তিকরণ এবং যারা ফেরত যাবে তাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর বাংলাদেশ থেকে জোর দেওয়া হয়।

যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ