বন্যাকবলিতদের জন্য ৭ কোটি নগদ টাকা বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২২:৫৬আপডেট : ২৬ জুন ২০২২, ২২:৫৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ১ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সাত কোটি ১১ লক্ষ নগদ টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও ৫ হাজার ৮২০ মেট্রিক টন চাল, এক লক্ষ ২৩ হাজার ২০০ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার, শিশু খাদ্য ক্রয় বাবদ ৪০ লক্ষ টাকা এবং গো-খাদ্য ক্রয় বাবদ ৪০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে ।

বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে সিলেটে ২ হাজার মেট্রিক টন চাল, ২ কোটি ১৫ লক্ষ নগদ টাকা, ৪৩ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার, শিশু-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা এবং গো-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৩২০ মেট্রিক টন চাল, ২ কোটি ৮ লক্ষ নগদ টাকা, ৩৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট/বস্তা,শিশু-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা এবং গো-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

নেত্রকোনা জেলায় ৪০০ মেট্রিক টন চাল, ৮০ লক্ষ নগদ টাকা, ৯ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার, শিশু-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা এবং গো-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

রংপুর জেলায় ৩ হাজার ৫০০ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ।

নীলফামারী জেলায় ৫ লক্ষ নগদ টাকা এবং ৩ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলায় ২০০ মেট্রিক টন চাল, ৩০ লক্ষ নগদ টাকা এবং ১ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ।

হবিগঞ্জ জেলায় ১০০ মেট্রিক টন চাল, ৩০ লক্ষ নগদ টাকা এবং ৪ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য বরাদ্দ দেওয়া হয়েছে ।

মৌলভীবাজার জেলায় ৩০০ মেট্রিক টন চাল, ৬২ লক্ষ ৫০ হাজার নগদ টাকা,২ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার, শিশু-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা এবং গো-খাদ্য ক্রয় বাবদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

শেরপুর জেলায় ১৫০ মেট্রিক টন চাল,১১ লক্ষ নগদ টাকা এবং ৪ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ।

জামালপুর জেলায় ৩০০ মেট্রিক টন চাল, ২২ লক্ষ নগদ টাকা এবং ৮ প্যাকেট/ বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ।

কিশোরগঞ্জ জেলায় ১০০ মেট্রিক টন চাল, ১০ লক্ষ নগদ টাকা এবং ৪ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪০০ মেট্রিক টন চাল,১১ লক্ষ ৫০ হাজার নগদ টাকা এবং ২ হাজার প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ।

লালমনিরহাট জেলায় ৩৫০ মেট্রিক টন চাল এবং ৯ লক্ষ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

কুমিল্লা জেলায় ২০০ মেট্রিক টন চাল, ১৭ লক্ষ নগদ টাকা এবং ১ হাজার ৭০০ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

 

/এসআই/এমআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম