আমলাদের চাতুরিতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করা যাচ্ছে না: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৭:৪৯আপডেট : ২৯ জুন ২০২২, ১৭:৪৯

আমলাদের চাতুরিতে প্রধানমন্ত্রীর অনেক নির্দেশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি আরও বলেছেন, প্রশাসনের অনেক বিধি রয়েছে, যা অপ্রয়োজনীয়। এগুলোর বাস্তবতা নাই। ব্রিটিশ ও পাকিস্তান সামরিক শাসকরা এসব করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ আছে এসব বদলানোর। কিন্তু বদলানো যাচ্ছে না। চতুর ও দুষ্টু আমলারা এসব বিধান চাতুরির সঙ্গে কাজে লাগাচ্ছেন।

বুধবার (২৯ জুন) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর লেক শোর হোটেলে ‘সরকারি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক এক গণসংলাপে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান, পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালকদের আচরণেও বিরক্ত প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রকল্প পরিচালক। কিন্তু দেখা যায়, পঞ্চগড়ের কোনও প্রকল্পের পরিচালক ঢাকায় থাকছেন। এটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজের কাছে কেউ থাকতে চাচ্ছেন না। জেলা-উপজেলা পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারীকে পাওয়া যায় না। তাদের নাটাই ঢাকায়, কিন্তু সুতা কাটা যাচ্ছে না।’

এম এ মান্নান বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে যে নিয়মকানুনগুলো আছে তা কঠোর নয়। এখন সময় এসেছে আইনকানুনের সংস্কারের। তবে সেগুলো পারা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘সরকারের অন্যতম লক্ষ্য জনগণকে তুষ্ট রাখা হলেও অনেক সময় আমলাতান্ত্রিক আইনের ধারার কারণে সম্ভব হচ্ছে না।’

কৃষক যেন নির্বিঘ্নে গরু নিয়ে রাস্তা পার হতে পারে এ জন্য গ্রামীণ এলাকায় সড়কের নিচ দিয়ে আন্ডারপাস করার পরিকল্পনা আছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

/এসআই/এফএ/
সম্পর্কিত
রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন গোছানোর কাজ শুরু এপ্রিলে
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী