দুই সচিব ও ১৮ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সচিব আবু হেনা মোরশেদ জামান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একইসঙ্গে প্রশাসনের আরও ১৮ অতিরিক্ত সচিবকেও আলাদা প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের এসব কর্মকর্তাকে অবসরে পাঠানোর আলাদা প্রজ্ঞাপন জারি করে।  

দুই সচিবকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেকারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

একইভাবে বাকি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় অন্য ১৮ অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

বিগত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকরা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
সর্বনিম্ন ভাড়া ১০ টাকা
সর্বশেষ খবর
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
রাজধানীতে আজ যেসব সড়কে এড়িয়ে চলবেন
রাজধানীতে আজ যেসব সড়কে এড়িয়ে চলবেন
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন, যে কারণ জানালেন ইউএনও
গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন, যে কারণ জানালেন ইউএনও