রাজধানীকে যানজটমুক্ত রাখতে সার্কুলার রোড নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৭:০৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭:২৭

রাজধানীকে যানজটমুক্ত রাখতে দ্রুত সার্কুলার রোড করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে রাজধানীর ভেতরের কাঁচা বাজারগুলো সরিয়ে ঢাকার প্রান্ত এলাকা কাঁচপুর, আমিন বাজার, কেরানীগঞ্জসহ অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার কথা বলেছেন। সুশাসন থাকায় পদ্মা সেতুর মতো একটি বিশাল ও জটিল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’ 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় স্বাভাবিকভাবেই রাজধানীতে গাড়ি চলাচল বেড়েছে। এ চাপ কমিয়ে রাজধানীর বাইরে দিয়ে বিকল্প সার্কুলার রোড করার বিষয়ে আলোচনা হয়েছে। যাতে দূরপাল্লার যানবাহনগুলোকে শহরের ভেতরে ঢুকতে না হয়।’

তিনি বলেন, ‘সুশাসন এবং প্রশাসনিকভাবে কঠোর নজরদারির জন্য পদ্মা সেতু সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সন্তোষ প্রকাশ করেছেন।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী