বাংলাদেশ সংকটময় পরিস্থিতিতে নেই: আইএমএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ২৩:০৫আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২৩:০৯

বাংলাদেশ কোনও সংকটময় পরিস্থিতিতে নেই বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। মঙ্গলবার (১৬ আগস্ট) এক অনলাইন সভায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে আইএমএফ-এর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিভিশন চিফ রাহুল আনন্দ এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ কোনও সংকটময় পরিস্থিতিতে নেই বরং বিদেশি ঋণের ক্ষেত্রে এ অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় বেশ ভিন্ন অবস্থানে রয়েছে।

তিনি জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক অল্প, যা জিডিপির ১৪ শতাংশের মতো।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা থেকে ভিন্ন। দেশটির  ঋণখেলাপির পথে যাওয়ার ঝুঁকিও কম।

আইএমএফ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করবেন।

বাংলাদেশের রিজার্ভের বিষয়ে রাহুল বলেন, বর্তমান রিজার্ভ দেশটির চার থেকে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের