বুধবার থেকে ব্যাংক খোলা ৯-৪টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৬:০৪আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৭:১৫

এখন থেকে দেশের ব্যাংকের কার্যক্রম ১০-৫টার পরিবর্তে ৯-৪টা করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, বৈঠকে অনির্ধারিত আলোচনায় দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়ে কেবিনেটের বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বেসরকারি প্রতিষ্ঠানের সময়সূচির ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সুবিধাজনক অবস্থায় নিজেরা নির্ধারণ করবে।

যতদিন বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়ে একটা সুবিধাজনক অবস্থায় না আসবে, ততদিন এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারও উপস্থিত ছিলেন।

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সর্বশেষ খবর
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি