ডেপুটি স্পিকারকে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুকে সংসদ সচিবের নেতৃত্বে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব ও পরিচালকরা ফুলেল শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তারা। এ সময় সংসদ সচিবালয়ের অনুবিভাগ প্রধানরা তাদের অনুবিভাগের দাফতরিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন।

সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের দাফতরিক কর্মপরিকল্পনা, দাফতরিক কাজের হালনাগাদ তথ্য ও ডেপুটি স্পিকারের কার্যালয়ের সাথে অনুবিভাগগুলোর সম্পৃক্ততা এবং কাজের মানোন্নয়নে উদ্ভাবনী আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে অনুবিভাগ ও অধিশাখা প্রধানরা আলোচনা করেন।

ডেপুটি স্পিকার সংসদ সচিবালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া সংসদের কার্যক্রম আধুনিকায়নে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনে কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি