কর্মজীবী নারীরা যোগ্যতার পরিচয় দিয়ে উন্নয়নে ভূমিকা রাখছে: ইন্দিরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, কর্মজীবী নারীরা দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল ও খিলগাঁওয়ে বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ১০ তলা দুটি ভবনের নির্মাণ ব্যয় হয়েছে ৪৪ শ’ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার টাকা। এ দুটি ভবনে মোট ৯৮৮টি কক্ষ রয়েছে।

তিনি বলেন, কর্মজীবী নারীরা যেন কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করতে পারে সে জন্য ১০টি কর্মজীবী নারী হোস্টেল ও ১২০টি দিবাকালীন শিশু যত্নকেন্দ্র পরিচালিত হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে যেসব ভবন নির্মাণের কার্যক্রম চলমান আছে, সেসব ভবনে কর্মজীবী নারী হোস্টেল ও দিবকালীন শিশু যত্নকেন্দ্র স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, গত ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী মহিলা হোস্টেল, নীলক্ষেত, ঢাকায় নবনির্মিত দশতলা ভবনের উদ্বোধন করেছেন। এর ফলে বেশি সংখ্যক কর্মজীবী নারীর নিরাপদ আবাসন নিশ্চিত হলো। 

ইন্দিরা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে নারীরা পুরুষের সমান যোগ্যতা, কিছু ক্ষেত্রে বেশি দক্ষতার পরিচয় দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। যা জাতির পিতার স্বপ্নেরই প্রতিফলন।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শারমিন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, কর্মজীবী মহিলা হোস্টেলে নারীদের নিরাপদ আবাসনের মাধ্যমে তাদের কর্মে যোগদানে উৎসাহ জোগাবে।

উদ্বোধন পর্ব শেষে প্রতিমন্ত্রী ইন্দিরা কক্ষ বরাদ্দপ্রাপ্ত কর্মজীবী নারীদের হাতে রুমের চাবি হস্তান্তর করেন। ঢাকার মিরপুরে নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেলের কক্ষ ৫০৬টি এবং খিলগাঁওয়ে বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের কক্ষ ৪৮২টি। দুটি হোস্টেলেই লিফট, ক্রীড়া কক্ষ, টিভি রুমসহ নানাবিধ সুবিধা রয়েছে।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম