মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৮ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১
মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
 
জরুরি তলব পেয়ে আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন ঢাকায় নিযুক্ত মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-সহ দুজন।
 
সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতায় গোলাবারুদ ও বোমা বাংলাদেশ সীমান্তে পড়ায় এর আগেও একাধিকবার রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করা হয়। এবারও কড়াভাবে সতর্ক করা হবে বলে জানা গেছে।
 
গত ২৮ আগস্ট বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টারশেল এসে পড়ে। এতে কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। এর মধ্যে দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার থেকেও গোলা নিক্ষেপ করে দেশটি। 
 
এসব ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে একাধিকবার তলব করে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ‌মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যা (২২) নামে এক তরুণ। এরপর রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টারশেল এসে পড়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেটির বিস্ফোরণে সীমান্ত এলাকায় বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌ন। এতে আহত হন আরও পাঁচ জন। 
 
একদিনে এই দুই ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
/এসএসজেড/এসএইচ/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক
সুদান সীমান্তে ড্রোন হামলা, নিহত ১৫৩
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
সর্বশেষ খবর
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
চার পদে জনবল নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
চার পদে জনবল নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় চার লাখ টাকা দিবে এক্স, নেই ফলোয়ারের শর্ত
১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় চার লাখ টাকা দিবে এক্স, নেই ফলোয়ারের শর্ত
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’