হিফজুল কোরআনে তৃতীয় তাকরিমকে বিমানবন্দরে বরণ করবে ধর্ম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩২

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয়েছে ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’। এতে ১১১টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। তার এ সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফেরার কথা রয়েছে তাকরিমের। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর ভোর ১টা ৪৫ মিনিটে দেশে ফিরবেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। হিফজুল কোরআনে তৃতীয় তাকরিমকে বিমানবন্দরে বরণ করবে ধর্ম মন্ত্রণালয়

গত ২২ সেপ্টেম্বর বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী তাকরিম পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা)। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ, ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখ।

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। তিনি রাজধানীর ‘মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদরাসা’র কিতাব বিভাগের শিক্ষার্থী।

/সিএ/এমপি/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী