ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৫, ২২:১২আপডেট : ২২ মার্চ ২০২৫, ২২:১২

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সঙ্গে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত।

শনিবার (২২ মার্চ) বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এটিএন নিউজ আয়োজিত ‘ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড-২০২৫’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সংস্কৃতি হলো একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই মনে করি কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোনও জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি।’

সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করে ড. খালিদ হোসেন বলেন, ‘এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না। আমাদের এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে।’

এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন।

পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি দেওয়া হয়। এটিএন নিউজ দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম