বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনও বিকল্প নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনও বিকল্প নেই।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জামালপুরের মেলান্দহ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইমরান আহমদ আরও বলেন, সরকার কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সরকার প্রতি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে।

মন্ত্রী বলেন, দক্ষ কর্মী বিদেশে গমন করলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে। অদক্ষ কর্মীর শ্রমবাজার দিনে দিনে সংকুচিত হয়ে আসছে আর দক্ষ কর্মীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তিনি বিদেশে যাবার আগে শ্রমিকদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, প্রকল্প পরিচালক মো. সাইফুল হক চৌধুরী, জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তী রায়, জেলা পরিষদ প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, ২২ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত মেলান্দহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার, অটোমোবাইল, গার্মেন্টস, ইলেকট্রিক ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে বছরে ১২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি