১৯ ট্যানারি বন্ধের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৯:০০ আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৯:০০

পরিবেশগত ছাড়পত্রের জন্য কোনও আবেদন না করা সাভার ট্যানারি পল্লীর ১৯টি ট্যানারিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া আদালতের দেওয়া শর্ত পূরণসহ কমপ্লায়েন্স অর্জন করেছে এমন ১৯টি প্রতিষ্ঠানের ছাড়পত্র নবায়ন এবং ছাড়পত্রের জন্য আবেদিত ১১২টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য ছাড়পত্র প্রদানের সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিটির আগের বৈঠকে যেসব ট্যানারি ছাড়পত্রের জন্য কোনও আবেদন করেনি এবং আইনকে তোয়াক্কা করছে না—এমন প্রতিষ্ঠানের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, যে ১৯টি প্রতিষ্ঠান কখনওই পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করেনি সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। আদালতের দেওয়া শর্ত পূরণ করার জন্য ১৯টি ট্যানারির ছাড়পত্র নবায়ন ও আবেদন করা ১১২টি প্রতিষ্ঠানকে শর্ত অর্জনের শর্তে অস্থায়ী ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আবেদন না করার কারণে যে ১৯টি প্রতিষ্ঠানকে বন্ধের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো-মেসার্স নিশাত ট্যানারি, ইব্রাহীম ট্যানারি, মেসার্স সিটি লেদার, মেসার্স সবুজ করপোরেশন, মেসার্স এম এ লেদার, মেসার্স মেট্রো ট্যানারি, মেসার্স মুন ট্যানারি, মেসার্স লিয়েন এন্টারপ্রাইজ, মেসার্স ইন্টারন্যাশনাল ট্যানারি, মমতাজ ট্যানারি, জিন্দাবাদ ট্যানারি, মেসার্স গোল্ডেন লেদার ইন্ডাস্ট্রিজ, জামান ট্যানারি, মেসার্স সাহী ট্যানারি, ফালু লেদার করপোরেশন, হাইটেক লেদার, ইসমাইল লেদার, এস এন্ড এস ট্যানারি, মেসার্স জহির ট্যানারি।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, তানভীর শাকিল জয়, জাফর আলম এবং খোদেজা নাসরিন আক্তার অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বৈঠকে বন্য প্রাণী পাচার রোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং পাচার রোধে ট্রানজিট ব্যবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে প্রচলিত আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করার প্রতি অধিক সতর্ক থাকার সুপারিশ করা হয়।

বৈঠকে কক্সবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, বিশেষ করে সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বালু উত্তোলন বন্ধে আরও কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা প্রত্যাশা করা হয়। এছাড়া সেন্টমার্টিনে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠা বিভিন্ন প্রকার হোটেল, মোটেল, রিসোর্ট ইত্যাদি পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে সতর্কতা অবলম্বনের জন্য নোটিশ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে আসন্ন কপ-২৭ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমগুলো ওই প্যাভিলিয়নে প্রদর্শন ও প্রচারের বিষয়ে বিভিন্ন সাইড ইভেন্ট আয়োজনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বাতাসে আজ স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সর্বশেষ খবর
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা
মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা
বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থা, ভারতের শেয়ারবাজারে ধস
বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থা, ভারতের শেয়ারবাজারে ধস
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক