রংপুরে ১০ হাজার ইভিএমের মধ্যে ৭ হাজার ত্রুটিপূর্ণ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ২০:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২১:১৫

রংপুর অঞ্চলে সংরক্ষিত ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বড় একটি অংশ ত্রুটিপূর্ণ। সেখানে থাকা ১০ হাজার ইভিএমের মধ্যে সাত হাজারের বেশি মেশিন ক্রুটিপূর্ণ। যার কারণে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের জন্য এসব ইভিএম ত্রুটিমুক্ত করা হচ্ছে, পাশাপাশি নির্বাচন কমিশন থেকে নতুন ইভিএম পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে এক লাখ ৫০ হাজার ইভিএম কেনে নির্বাচন কমিশন। বিভিন্ন নির্বাচনে সেগুলো ব্যবহারের পর তা সংরক্ষণ করা হয় সারা দেশের ইসির আঞ্চলিক অফিসগুলোতে। এরমধ্যে রংপুর অঞ্চলে সংরক্ষণ করা হয়েছিল ১০ হাজার ৭৫৯টি ইভিএম।

রংপুর সিটি নির্বাচনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সেপ্টেম্বরের শেষে সেই ইভিএমগুলো যাচাই-বাছাই করেন প্রকল্প সংশ্লিষ্টরা। সংরক্ষিত ইভিএমের মধ্যে ছয় হাজার ৩৫টিতে ধরা পড়ে ত্রুটি। আর এক হাজার ১২৩টি ইভিএমের মধ্যে কোনোটির যন্ত্রাংশ চুরি গেছে, হদিসই নেই কোনও কোনোটির।

ইভিএমের এসব ত্রুটির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি নির্বাচনে ভোট করতে ইসি নতুন করে ঢাকা থেকে ইভিএম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা মঙ্গলবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের বলেন, রংপুরের কিছু ইভিএমে ত্রুটি পাওয়া গেছে। যার কারণে সেখানে নতুন করে কতো ইভিএম দরকার হতে পারে তা যাচাই করে আমরা ভোট করার জন্য সেখানে ইভিএম পাঠাবো।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
সর্বশেষ খবর
শান্তির খোঁজে বিশ্ব, শুরু হোক নিজের ভেতর থেকে
শান্তির খোঁজে বিশ্ব, শুরু হোক নিজের ভেতর থেকে
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?