নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যে বিব্রত পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ২৩:১১ আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২৩:১১

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির নির্বাচন নিয়ে করা মন্তব্যে বিব্রত পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য যে রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু পদক দিয়ে সম্মানিত করা হয়েছে, এমন একজন পেশাদার কূটনীতিকের কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করেনি মন্ত্রণালয় বলে জানিয়েছেন একাধিক সূত্র।

এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, একজন পেশাদার কূটনীতিক কখনও শোনা কথার ওপর ভিত্তি করে প্রকাশ্যে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকবে, এটা সবাই প্রত্যাশা করে। কিন্তু এখানে রাষ্ট্রদূত বলেছেন—তিনি ২০১৮ এর নির্বাচন সম্পর্কে শুনেছেন। শোনা কথার ওপর প্রকাশ্যে মন্তব্য করাটা কিছুটা অপেশাদার।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগপ্রাপ্ত নাওকি গত সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, তিনি শুনেছেন পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। আমি অন্য কোনও দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিৎ নয়। রাষ্ট্রদূত নাওকিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য এ বছর বঙ্গবন্ধু উৎকর্ষ পদকে ভূষিত করা হয়।

আরেকজন কূটনীতিক বলেন, এ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা আছে। স্বাভাবিকভাবে সফরের আগে এধরনের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর।

তিনি বলেন, রাষ্ট্রদূত নাওকির শেষ অ্যাসাইনমেন্ট হচ্ছে এই সফর। সফরের আগে এ ধরনের মন্তব্য আমরা আশা করিনি।

রাষ্ট্রদূত নাওকি সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘মিট দি অ্যাম্বেসেডার’ অনুষ্ঠানে বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিংসতা নিয়ে একটি বিবৃতি দেয়। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা কারণ জাপান কোনও দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন, সরকার বলছে তারা সুষ্ঠু নির্বাচন করবে। আমি আশা করি সব বৃহৎ দল ওই নির্বাচনে অংশগ্রহণ করবে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক