পরবর্তী লক্ষ্য ক্যাশলেস সোসাইটি: সজীব ওয়াজেদ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২২, ২১:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২২:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের পরবর্তী পরিকল্পনা হলো একটি ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা, যার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী ২-৩ বছরেই হয়তো সব সরকারি সেবাও ডিজিটাইজড হয়ে যাবে।

বুধবার (১৬ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন তিনি। পোস্টের সঙ্গে নিজের বক্তব্য রাখার একটি ভিডিও যুক্ত করেছেন সজীব ওয়াজেদ জয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের জার্নির ওপর কিছু ঘটনা উল্লেখ করেছিলাম। আজকে সেই বক্তব্যটি শেয়ার করবো আপনাদের সঙ্গে।

ডিজিটাল বাংলাদেশের ধারণা, পরিকল্পনা ও বাস্তবায়ন আমাদের নিজেদের, হয়তো কিছু কিছু প্রোজেক্ট বাস্তবায়নে বিদেশি কোম্পানি কাজ করেছে, কিন্তু পুরো পরিকল্পনা, ডিজাইন হয়েছে বাংলাদেশের নিজস্ব সক্ষমতায়।

বাংলাদেশের মার্কেটের চাহিদা অনুযায়ী সব আইটি সেবা বা সফটওয়্যার এখন আর বিদেশি কোম্পানির থেকে নিতে হয় না, দেশি বিভিন্ন কোম্পানির একঝাঁক মেধাবী তরুণের সফটওয়্যারেই বাংলাদেশের অধিকাংশ আইটি সার্ভিস পাওয়া যায়, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের দেশের তৈরি সফটওয়্যারে এখন কাজ করছে অনেক বিদেশি কোম্পানিও।

আমাদের পরবর্তী পরিকল্পনা হলো—একটি ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা, যার জন্য ইতোমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে। আগামী ২-৩ বছরেই হয়তো সব সরকারি সেবাও ডিজিটাইজড হয়ে যাবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার কৃতিত্ব বাংলাদেশের সরকার, প্রতিটি আইটি কোম্পানি ও সর্বোপরি বাংলাদেশের জনগণের।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
ইন্টারনেট বন্ধের মাধ‍্যমে মানবতাবিরোধী অপরাধজয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ইন্টারনেট বন্ধের মাধ‍্যমে মানবতাবিরোধী অপরাধজয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম