বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ১৯:১৪আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯:১৪

শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ। এই রোমাঞ্চকর আয়োজনকে স্মরণীয় করে রাখতে ডাক অধিদফতর ১০ টাকা মূল্যমানের মানের একটি স্মারক ডাকটিকিট, ৩০ টাকা মূল্যমানের একটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেছে। এছাড়া পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. হারুন উর রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকেট প্রকাশ করলো ডাক অধিদফতর

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আখ্যায়িত করে বলেন, প্রথমদিকে শুধু শখের বসেই এই খেলাটি খেলা হতো, যা আন্তর্জাতিক রূপ ধারণ করে ১৮৭২ সালে। কাতারই মধ্যপ্রাচ্যের প্রথম কোনও দেশ যারা আয়োজন করছে ফিফা ফুটবল বিশ্বকাপ। মন্ত্রী ২২তম ফিফা বিশ্বকাপের সফলতা কামনা করেন।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
জাতীয় পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিলুপ্তির পথে কম খরচে বার্তা পাঠানোর পোস্টকার্ড  
ডাক বিভাগের প্রধান লক্ষ্যের কথা জানালেন ফকির মাহবুব আনাম
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?