প্রতিটি উপজেলায় হবে সাংস্কৃতিক কেন্দ্র, থাকবে সিনেকমপ্লেক্স: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১৫:৪৩আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৬:২৮

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে, সেখানে থাকবে সিনেকমপ্লেক্স।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২ এর একটি আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রতিটি উপজেলায় হবে সাংস্কৃতিক কেন্দ্র, থাকবে সিনেকমপ্লেক্স: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, 'আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি সাংস্কৃতিক কেন্দ্র করবো, তার প্রতিটির ডিজাইনে একটি করে সিনেকমপ্লেক্স রয়েছে। ৪৯৩টি উপজেলায় প্রত্যেকটিতে মাল্টিপারপাস হল থাকবে।'

তিনি আরও বলেন,  'সিনেমার সুদিন আমাদের ফেরাতেই হবে। মৌলবাদীদের হাত থেকে রক্ষা পেতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর কোনও বিকল্প নেই। আগে আমাদের গ্রামে রাতভর যাত্রা হতো। থাকতো জারি, সারি,  ভাওয়াইয়া, কবিগান,  পিঠা উৎসব ইত্যাদি। এখন তো গ্রামে নবান্ন উৎসব করতে গেলেই বাধার সম্মুখীন হতে হয়।'

তিনি বলেন,  সামাজিক অব্যবস্থাপনার কারণে নারীরা আমাদের দেশে পিছিয়ে আছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, চলচ্চিত্র পরিচালক রুবাইয়াত হোসেন ও দূর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দূর্জয় রহমান।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী