কূটনীতিক পাড়ায় বাড়তি নিরাপত্তার কারণ দেখছে না সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৯:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বিভিন্ন মহল। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নয় সরকার এবং এজন্য কূটনীতিক পাড়ায় বাড়তি নিরাপত্তার কোনও কারণও দেখছে না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে চিন্তার কোনও কারণ নেই। আমরা মনে করি না এটি নিয়ে বিরাট কোনও কিছু হবে। এটি নিয়ে আমরা চিন্তিত নই।’

যুক্তরাজ্যের ট্রাভেল অ্যাডভাইজরি প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ঢং আগে কম ছিল। এখন বেড়ে গেছে মনে হয়।’

উল্লেখ্য, ১০ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করে যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় সাবধান হওয়ার অনুরোধ জানিয়েছে।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী