বৈশ্বিক যোগাযোগ বাড়াতে খেলাধুলা কার্যকর অবদান রাখে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১৭:৫৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৮:৪৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, ‘বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকর অবদান রাখে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে এই খেলাধুলার মাধ্যমেই। তা ছাড়া তরুণ সমাজকে সৃজনশীল ও মননশীল কাজে সম্পৃক্ত রাখতেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম।

রবিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ও হামিদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় পঞ্চম হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপ-২০২২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শুটিংয়ের অর্জন অনেক। এর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভালো প্রতিশ্রুতিমান শুটার পাওয়া যেতে পারে।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শুটিং ক্লাবের ১০৫ জন (ছেলে ৬৫, মেয়ে ৪০) প্রতিযোগী অংশ নেন। বিকেএসপি শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানারআপ হয়েছে।

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইস্তেখাবুল হামিদ বক্তব্য দেন।

/এসএনএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম