বাংলাদেশে প্রযুক্তি খাতে সহযোগিতার আগ্রহ সৌদির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৮

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের দক্ষতায় আগ্রহী সৌদি আরব। বাংলাদেশের সঙ্গে এ খাতে সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় অংশীদারত্ব গড়ে তুলতে চায় তারা। সৌদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির (এসসিএআই) প্রধান নির্বাহী আয়মান আল রাশেদ এ আগ্রহ প্রকাশ করেছেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে রিয়াদে এক বৈঠককালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অংশীদারত্বের জন্য সৌদি আরবকে স্বাগত জানান।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, বাংলাদেশ ও বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে।

বাংলাদেশে প্রযুক্তি খাতে সহযোগিতার আগ্রহ সৌদির

এদিকে রিয়াদে ডিজিটাল কোপারেশন অর্গানাইজেশন (ডিসিও) আয়োজিত এক সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি বিষয়ে বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ই-কমার্সের বাজারের আকার ২০২৫ সালের মধ্যে ৩.১ বিলিয়ন ইউএস ডলার হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন মোবাইল আর্থিক পরিষেবা ব্যবহারকারীরা প্রায় ২০২ মিলিয়ন ইউএস ডলারের বেশি লেনদেন করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ক্যাশলেস অর্থাৎ নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার পথে রয়েছে এবং ডিজিটাল ফিন্যান্স সেক্টরে লেনদেন সহজ করতে বাংলাদেশ সরকার বিনিময় অ্যাপ্লিকেশন চালু করেছে।’

পলক বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ স্টার্টআপ রয়েছে, যেখানে গত ৫  বছরে প্রায় ৮০০ মিলিয়ন ইউএস ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে। বিভিন্ন স্টার্টআপ ইতোমধ্যেই বাংলাদেশে প্রায় ১.৫ মিলিয়নেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে এবং যা ২০২৫ সালের মধ্যে আমাদের জিডিপিতে ২ শতাংশের বেশি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।’

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ সাড়ে তিন বিলিয়ন ডলার ছাড়ালো, বাড়ছে চাপ
সৌদি যুবরাজকে সংহতিপত্র দিয়েছেন তারেক রহমান, পাশে থাকার অঙ্গীকার
বিদেশি বিনিয়োগে আঞ্চলিক প্রতিযোগীদের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী