হাট-বাজার ব্যবস্থাপনা বিল পাস

বাজারের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে জেল-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫

হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় বিদ্যমান অধ্যাদেশ বাতিল করে জাতীয় সংসদে নতুন বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল ২০২৩’ পাস হয়।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি সংসদে তোলেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি শেষে কণ্ঠভোটে তা পাস হয়।

পাকিস্তান আমলের ১৯৫৯ সালের হাটস অ্যান্ড বাজারস (এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড একুইজেশন) অর্ডিন্যান্স রহিত করে নতুন করে এই আইনটি করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর কোনও অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বিলে বলা হয়েছে, কোনও ধর্মীয় বা অন্য কোনও বিশেষ উৎসব উপলক্ষে কোনও এলাকার প্রতিষ্ঠিত হাট ও বাজার ছাড়া অন্য কোনও স্থানে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসকের পূর্বানুমোদন নিয়ে স্থায়ী অবকাঠামো তৈরি না করে নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী হাট ও বাজার স্থাপন করা যাবে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদ সদস্যকে গ্রেফতারে স্পিকারের অনুমতি কখন প্রয়োজন
চলছে সংবিধান সংশোধন বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন