পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৭:৩৫আপডেট : ১৯ মে ২০২৫, ১৯:০৪

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮৬ জন এবং অন্যান্য অভিযোগে ৫২৯ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র বলছে, সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলসহ চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বিভাগীয় শহর থেকে জেলা-উপজেলা পর্যায়ে একযোগে চৌকস টিম মাঠে কাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইনামুল হক সাগর।

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী