শ্রদ্ধা জানাতে সাইকেলে চড়ে কলকাতা থেকে ঢাকায়

সুবর্ণ আসসাইফ
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০২ আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতা থেকে বাইসাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন একদল ভারতীয়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

দলের সদস্যরা জানান, পশ্চিমবঙ্গের ‘হান্ড্রেড মাইলস’ নামে একটি সংগঠনের আয়োজনে তারা সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। ২০১২ সাল থেকে তারা নিয়মিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা এসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন। করোনার কারণে দুই বছর পর বাংলাদেশে এসেছেন তারা। এটি তাদের নবম যাত্রা।

এর আগে, কলকাতা প্রেসক্লাব থেকে ভালোবাসা দিবসের দিন (১৪ ফেব্রুয়ারি) ভাষার প্রতি ভালোবাসা থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করেন তারা। কলকাতা-সোদপুর-বারাসাত-বনগাঁ-পেট্রাপোল স্থলসীমান্ত বন্দর পেরিয়ে এই সাইকেল র‌্যালিটি বাংলাদেশে প্রবেশ করে গত ১৬ ফেব্রুয়ারি। পরে বেনাপোল-নরাইল-ভাঙা-মাওয়া হয়ে প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৯ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছেন তারা।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবমবারের মতো সাইকেলে চড়ে কলকাতা থেকে ঢাকায় এসেছেন ভারতীয় নাগরিকরা

১৯ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। আজ ২১ ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। আজই ভারতের উদ্দেশে রওনা হবেন বলেও তারা জানিয়েছেন। ১৫ জনের এই প্রতিনিধি দলে চিকিৎসক, শ্রমিক, কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি চাকরিজীবীরাও রয়েছেন।

দলের সদস্য গৌতম মৃধা বলেন, “আমাদের স্লোগান হলো ‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’। এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের এই যাত্রা। এপার-ওপার যে নামেই ডাকি, ভাষার বাঁধনে বাঁধা দুই দেশ। সেই বাঁধন থেকেই আমরা বাংলাদেশে আসি ভাষা দিবসে। আগামীতেও নিয়মিত আসবো।”

শহীদ মিনারে ভারতীয় নাগরিকরা। ছবি: সাজ্জাদ হোসেন

দলের সদস্য তপন কুমার রায় (৭০) বলেন, ‘এর আগেও আমি তিন বার এসেছি। এদেশে আসতে ভালো লাগে। এদেশের মানুষ অনেক আন্তরিক। দুই দেশে ভাষা-সংস্কৃতিতে আমরা এক। ভাষার প্রতি ভালোবাসা থেকে আমাদের এই সাইকেল র‌্যালি।’

/এফএস/
সম্পর্কিত
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক