পরিবার ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় জীবনে এবং পরিবার ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সংসার পরিচালনা থেকে শুরু করে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ও উদ্যোক্তা— সব ক্ষেত্রেই নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। নারীদের এই চলমান অগ্রযাত্রাকে প্রসারিত করতে ওয়াও ফেস্টিভ্যাল সহায়ক ভূমিকা রাখবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অদম্য নারীদের উৎসব ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বাংলাদেশে (ওয়াও ফেস্টিভ্যাল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এ সময় স্পিকার উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। পাসপোর্টে মায়ের নাম লিপিবদ্ধকরণ, স্থানীয় সরকারে নারীদের প্রতিনিধিত্বকরণ, বিধবা ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা, নারী শিক্ষায় ব্যাপক অগ্রগতি, ছয় মাস স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ইত্যাদি নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। শিল্প-সাহিত্যসহ সব ক্ষেত্রেই নারীরা আজ সফল।

স্পিকার বলেন, ‘পোশাকশিল্প খাতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে আজ এ খাতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবেও নারীরা আজ অদম্য গতিতে এগিয়ে চলেছে।

পরিবারের কেন্দ্রবিন্দুতে থাকা নারীদের বর্তমান অবস্থানে আসতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ বন্ধুর পথ। দুঃখের বিষয়, নারীরা এখনও সামাজিকভাবে বৈষম্য-নির্যাতনের শিকার। নারীদের আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে সুগম করতে সবার প্রতি দৃঢ় আহ্বান জানান তিনি।

মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ওয়াও ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ডমিনো প্যাটমেন ও ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর (কালচারাল এঙ্গেজমেন্ট, সাউথ এশিয়া) কেট জয়েস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের