শিক্ষকদের কর্মপরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার নিজ এলাকা রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় শিক্ষকদের উদ্দেশে স্পিকার বলেন, ‘শিক্ষকদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু ও সাধারণ সম্পাদক আবু আজাদ মিয়া বাবলুর নেতৃত্বে শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার চলমান অগ্রগতি, শিক্ষার সার্বিক মানোন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার সুদক্ষ পরিচালনায় দেশে শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি শিক্ষকদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিতকরণেও সরকার বদ্ধপরিকর।পীরগঞ্জেও শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ অন্যান্য শিক্ষায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান। এসময়, শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতা কামনা করেন স্পিকার।’

বর্তমান সরকারের আমলে পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করে শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিরা নিরলস কাজ করে যাবেন বলে আশ্বাস দেন নির্বাচিত শিক্ষক নেতারা।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি