যুক্তরাজ্যের গণতন্ত্রে দুর্বলতা থাকলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ২০:২৭আপডেট : ১২ মার্চ ২০২৩, ২১:০০

যুক্তরাজ্যের গণতন্ত্রে যদি দুর্বলতা থাকে, তবে বাংলাদেশ থেকে তারা শিক্ষা নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

ঢাকায় সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যান-মেরি ট্রেভিলিয়ানের সঙ্গে রবিবার (১২ মার্চ)  সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রক্তে হচ্ছে গণতন্ত্র, আমাদের রক্তে হচ্ছে ন্যায়পরায়নতা, আমাদের রক্তের মধ্যে আছে নায্যতা ও মানবাধিকার। আমাদের এগুলো নিয়ে অন্যদের শিক্ষা দেওয়ার কোনও সুযোগ নেই। আপনারা দেখেন, (যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী) আপনাদের যদি দুর্বলতা থাকে, আমাদের থেকে নিতে পারেন।’

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজেই অবতারণা করেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের আগামী নির্বাচন নিয়ে তারা জিজ্ঞাসাও করেননি। আমি বলেছি যে, আমাদের দেশে একটি বিশ্বাসযোগ্য, একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এবং এজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলার দরকার, আমরা সেগুলো তৈরি করেছি।’

আমাদের গত ১৪ বছরে অনেক নির্বাচন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সে পরিপ্রেক্ষিতে আমরা ফটো আইডি তৈরি করেছি, যাতে করে আগের মতো কারচুপি না হয়।’

একসময় এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার ছিল এবং সেটি বন্ধ করার জন্য আমরা ফটোসহ  বায়োমেট্রিক আইডি করেছি বলে তিনি জানান।

আমরা একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করেছি এবং তাদের অসম্ভব বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের বাজেটও স্বাধীন। এছাড়া নির্বাচনের সময়ে তারা যা চায়, সেটি করতে পারে। এসব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যাতে করে একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করা যায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যের মন্ত্রী কী মন্তব্য করেছেন জানতে চাইলে মোমেন বলেন, ‘তিনি শুনেছেন। তবে তিনি বলেছেন— গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে।’ 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম