কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

রক্তিম দাশ, কলকাতা
১৭ মার্চ ২০২৩, ১৮:১৪আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:১৪

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতীয় উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ উপ-হাইকমিশনের কর্মকর্তারা।

এরপর বাংলাদেশ গ্যালারিতে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়।

উপ-হাইকমিশন প্রাঙ্গণের অনুষ্ঠান শেষে কলকাতার স্মিথ লেনে অবস্থিত বেকার গভরনমেন্ট হোস্টেলে বঙ্গবন্ধু স্মৃতি কক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এসময় সেখানে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, দূতালয় প্রধান সিকদার মোহাম্মদ আসরাফুর রহমান, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, প্রথম সচিব (বাণিজ্যিক) মো. শামসুল আরিফ, কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপ-হাইকমিশনের সকল কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা, সোনালী ব্যাংক লিমিটেড, ইন্ডিয়া অপারেশন্স কলকাতার কর্মকর্তারাও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। 

দ্বিতীয় ধাপের অনুষ্ঠানে বিকাল ৪টায় উপ-হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকাল ৫টা থেকে বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

/ইউএস/
সম্পর্কিত
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দেশনা 
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক