আরাভ খানকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ০২:২৫আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০২:২৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ পরিদর্শক হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খানকে ফিরিয়ে আনতে তারা ইতোমধ্যে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁও এলাকায় শনিবার (১৮ মার্চ) এক অনুষ্ঠানে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আরাভ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আরাভ খানকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।’ 

অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি শুনেছি মাহিয়া মাহি ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন, যার জন্য মামলা হয়েছে। আমি বিষয়টি সম্পর্কে সবকিছু জানি না, আমি এটি শুনেছি। বিষয়টি জানার পর বলতে পারবো।’

পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের