সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে: নৌপ্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ২১:৪৫আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১:৪৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাবান্ধব বর্তমান সরকার সারাদেশে বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে চলেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় শিক্ষার্থীরা ডিজিটাল সিস্টেম সম্পর্কে জানতে পারছে। ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার পুরোভাগে থাকবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২০ মার্চ) রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে: নৌপ্রতিমন্ত্রী

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী ও আয়োজক কমিটির পক্ষে অধ্যক্ষ মতিউর রহমান।

অনুষ্ঠানে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ, বনানী, বারিধারা, মিরপুর, উত্তরা এবং শ‍্যামপুর শাখার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে: নৌপ্রতিমন্ত্রী

/এসআই/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের