রাজস্ব বাড়াতে সহযোগিতার প্রস্তাব ইউএনডিপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ১৭:৩২আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৭:৩২

সরকারের রাজস্ব আদায় বাড়াতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে গত ২৩ মার্চ প্রস্তাব সংবলিত চিঠি পাঠিয়েছে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। জানা গেছে, ভিআইডব্লিউবি’র মাধ্যমে রাজস্ব আদায়ের গতি বাড়াতে এ প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে,  ইউএনডিপি ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ট্যাক্স ইন্সপেক্টরস উইদআউট বর্ডারসের (টিআইডব্লিউবি) মাধ্যমে এ সহযোগিতা দেওয়া হবে। টিআইডব্লিউবি প্রকল্পে অংশগ্রহণকারী দেশগুলোকে এ সহযোগিতা নিতে কোনও অর্থ খরচ করতে হবে না। ১৮ থেকে ২৪ মাসের এ সহযোগিতা প্রকল্পে অর্থায়ন করবে উন্নয়ন সহযোগী দেশ।

চিঠিতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জানিয়েছেন, বিভিন্ন দেশ নিজেদের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়, যা জনগণের প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দেশের কর আদায় সক্ষমতা বাড়াতে টিআইডব্লিউবি একটি কার্যকর মাধ্যম।

তারা আরও উল্লেখ করে, প্রতিষ্ঠার পর থেকে টিআইডব্লিউবি আফ্রিকা, এশিয়া, পূর্ব-ইউরোপ ও লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে দুইশ’ কোটি ডলারের অতিরিক্ত কর আদায়ে সহযোগিতা এবং পাঁচশ’ কোটি ডলারের কর নিরীক্ষা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। তারা মনে করে, টিআইডব্লিউবির সহযোগিতা নিয়ে এনবিআর’ও একই ধরনের সফলতা আনতে পারে এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

টিআইডব্লিউবি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বিভিন্ন উন্নয়নশীল দেশের ট্যাক্স অডিট সক্ষমতা বাড়াতে সহযোগিতা করে থাকে। এ প্রোগ্রামের আওতায় উন্নত ও উন্নয়নশীল দেশের ট্যাক্স বিশেষজ্ঞরা স্থানীয় ট্যাক্স কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করে।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় চুক্তিবদ্ধ হলে উন্নয়নশীল দেশে টিআইডব্লিউবি তাদের অভিজ্ঞ কর বিশেষজ্ঞ পাঠায়। বিশেষজ্ঞরা দেশের নিরীক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মিলে আন্তর্জাতিক করের বিভিন্ন সমস্যা সমাধান, নিরীক্ষার দক্ষতা বৃদ্ধি ও কর সম্পর্কিত জ্ঞান উন্নয়নে কাজ করে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক