হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে, বললেন কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৭:২৬আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯:২১

হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্প্রতি সাভারে স্কুলছাত্রকে দিনমজুর বানিয়ে সংবাদ পরিবেশনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ও পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে। এগুলো হলুদ সাংবাদিকতা।’

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, সাভারে একটা বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো। এটা হলুদ সাংবাদিকতা, এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে। এগুলো পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশ ভারতে প্রতি মিনিটে কত মানুষ মারা যায়? ২০ জন মারা গেছে সৌদিতে। এর মধ্যে ৯ জন বাংলাদেশি। সড়কের দুর্ঘটনার কারণে কোনও মন্ত্রণালয় ব্যর্থ এমন বলা ঠিক না। ভোগ্যপণ্যের দাম কমছে। ধীরে ধীরে আরও কমবে।’ শুধু দেশে না, সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে বলেও জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, গণপ্রতিনিধিত্ব সংশোধিত আইন মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্ত হয়নি। আইন মন্ত্রণালয়ে এখন এটি ভেটিং হবে। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা অনেকের থেকে ভালো আছি, জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু চেয়ে দেখেন পাকিস্তানের দিকে, তাদের রিজার্ভ তলানিতে ঠেকেছে। দেশের উন্নয়ন থেমে থাকলে বিশ্বনেতারা কি বাংলাদেশের প্রশংসা করত?’

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
পুলিশ পায়নি কূলকিনারা, দেড় বছর কালু মিয়া পিবিআইকে জানালো নাটক সাজানো হয়েছিল 
পুলিশ পায়নি কূলকিনারা, দেড় বছর কালু মিয়া পিবিআইকে জানালো নাটক সাজানো হয়েছিল 
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী