ধর্মের সহনশীলতা প্রচারের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৭:৩২আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৭:৩২

ধর্মের সহনশীলতার দিকগুলো প্রচার করার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ধর্মীয় সংঘাত ঘটে।’ বুধবার (৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল দেশের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সমাজে ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন আছে।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় পরিচয় ব্যতিরেকে আমরা বাঙালি। ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য (নারায়ণগঞ্জ -৫) এ. কে. এম. সেলিম ওসমান সংক্ষিপ্ত বক্তব্যে আলেমদের পাশাপাশি  আইন-শৃঙ্খলায় দায়িত্বরতদের তৎপরতা জরুরি বলে জানান।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাকিব আল রাব্বি, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাওয়ান উল ইসলাম, তথ্য অফিসার মো. কামরুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক জামাল হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের