‘বিশ্বজয়ী’ ৮ হাফেজকে সংবর্ধনা দিলো ইফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ২০:৩৭আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২০:৪৯

আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ী ৮ জনকে সংবর্ধনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ২০২২ ও ২০২৩ সালে দুবাই, কুয়েত, মিশর, সৌদি আরব ও ইরানে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগীতায় অংশ নেওয়া এই প্রতিযোগীদের হাতে ক্রেস্ট তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ‘হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগীতায় অংশ নিয়ে তারা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।’

তিনি বলেন, ‘বিশ্বে নবীজী (সা.)-এর অনুপম আদর্শ অনুকরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। মহানবী (সা.) এর কর্ম ও জীবনের আদর্শকে আমাদের ধারণ ও চর্চা করতে হবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে যেসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে তা নবী করিম (সা.) আদর্শ অনুসরণে অধিকতরভাবে উৎসাহ যোগাবে।’

বিশ্বজয়ী হাফেজদের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগীতায় প্রতিযোগি হিসেবে নিজেকে প্রস্তুতকরণের মধ্য দিয়ে যে চর্চা ও অধ্যাবসায় তৈরি হয় তা প্রতিযোগীদের মননে ইসলামি মূল্যবোধ তৈরি করে। এ ধর্মীয় মূল্যবোধ তাদের নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলে।’

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, বেকাফুল মাদারিসিল আরাবিয়্যাহর মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী উপস্থিত ছিলেন।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
পবিত্র আখেরি চাহার সোম্বা কবে, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার