বঙ্গভবনের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ২২:৫৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০১:৪১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের সব কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বঙ্গভবনের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) বঙ্গভবনের কর্মচারী ও কর্মকর্তাদের পক্ষ থেকে ইফতারের আগে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বঙ্গভবনকে দেশের ‘সর্বোচ্চ অফিস’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেই খেয়াল রাখতে হবে যে বাইরের কোনও লোকের সঙ্গে এমন আচরণ করা যাবে না, যাতে বঙ্গভবনের মান-ইজ্জত নষ্ট হয়।’

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘সংশ্লিষ্ট সবাই কষ্ট করে হলেও বঙ্গভবনের ভাবমূর্তি সুন্দরভাবে ধরে রাখবেন।’

বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, ‘রাষ্ট্রপতি হলেও জনপ্রতিনিধি হিসেবে নিজেকে দেশের সাধারণ মানুষেরই একজন মনে করি। রাষ্ট্রপতি পদটাকে একটা দায়িত্ব মনে করি। দীর্ঘ ১০ বছরে খালাসি, খেদমতদার কিংবা কর্মচারীদের কখনোই অবহেলার চোখে দেখিনি।’

গত ১০ বছরে বঙ্গভবনের সব কর্মকর্তা ও কর্মচারীকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা। যখন দরকার, তখনই আসবেন।’

এ সময় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। তিনি তার দুই মেয়াদে ১০ বছর ১ মাস ৩ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৪ এপ্রিল দায়িত্ব হস্তান্তর করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওই দিন শপথের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পরে রাষ্ট্রপতি সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্র: বাসস

/আরআইজে/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম