দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান বিদায়ী রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৩, ১৫:০৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:০০

দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবনে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করা উচিত। তাহলেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে’।

বিদায়ী রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষকে ভালোবেসেই তিনি সারা জীবন রাজনীতি করে গেছেন। মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন।

নিজেকে উপমহাদেশের রেকর্ড সৃষ্টিকারী রাষ্ট্রপতি উল্লেখ করে বলেন, টানা দুই মেয়াদে ১০ বছর মানুষের ভালোবাসায় তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ভারপ্রাপ্ত এবং চলতি দায়িত্ব হিসেবে আরও ৪১ দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি আর কোনও রাজনীতিতে যুক্ত হবেন না। তিনি বলেন, দেশের মানুষ আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মানুষের সেই সম্মান তিনি অটুট রাখতে চান।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, তিনি অবসর জীবন বই পড়ে ও লেখালেখি করে কাটাবেন। তবে নতুন করে আর কোনও রাজনীতিতে জড়াবেন না। খবর বাসস।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
রবিবার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক