৩ কোটি ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৭:০৭আপডেট : ০৯ মে ২০২৩, ১৭:২৬

সরকার নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৩ কোটি ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) এ ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কেনা হচ্ছ।

মঙ্গলবার (৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কেনা হবে। নির্বাচন কমিশনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক নির্বাচন কমিশনের জন্য ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ মার্চ অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম